সিলেট ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
News Title :
‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎ ‎হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার‎ ‎স্পেনে ২২ হাজার মানুষের উপস্থিতিতে টমাটিনা (টমেটো) উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১‎ ‎স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু‎ জামালপুরে সিএমএ অ্যালায়েন্সের ষান্মাসিক সভা অনুষ্ঠিত। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন। ‎বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেপ্তার ব্র্যাকের উদ্যোগে ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ‎ পরিবেশ ও সামাজিক সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন।

‎স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু‎

‎হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মমিন তালহা সান (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আব্দুল মমিন তালহা হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা। সে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে কোরআন শিক্ষায় যুক্ত ছিল বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তালহা কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তালহার মরদেহ উদ্ধার করা হয়।

‎তালহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোরআন শিক্ষায় যুক্ত তার সহপাঠীরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

‎এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিদ্যালয়ের পুকুরের সিঁড়ি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। সিঁড়িটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। তাঁরা দ্রুত সিঁড়ি সংস্কার এবং পুকুরের পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু‎

সময় ০৯:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬