সিলেট ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

ব্র্যাকের উদ্যোগে ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ‎

‎জামালপুরের ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউএন-উইমেনের সহায়তায় এবং ব্র্যাকের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‎

রোববার (৩০ আগস্ট ২০২৬) জারুলতলা দাখিল মাদরাসায় বেলগাছা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ ও ২৮ আগস্ট সাপধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপধরী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের এবং ২৯ ও ৩০ আগস্ট জারুলতলা দাখিল মাদরাসায় বেলগাছা ইউনিয়নের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুই ইউনিয়নের দুটি ক্লাবের মোট ৬০ জন কিশোর-কিশোরী এতে অংশ নেয়।

‎প্রশিক্ষণে দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দুর্যোগ মোকাবিলার কৌশল ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

‎দুই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন মো. তারেক হাসান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক এবং মাহমুদুন্নবী শরীফ, জেন্ডার প্রমোটার, কিশোর-কিশোরী ক্লাব। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে প্রশিক্ষণ পুস্তিকা ও ব্যাগ প্রদান করা হয়।

‎ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, প্রিন্সিপাল, জারুলতলা দাখিল মাদরাসা এবং মলি দত্ত, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার।
‎
‎বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি সম্পর্কে সচেতন ও দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও কমিউনিটির দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
‎
‎ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ইউএন-উইমেনের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন ‘Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRB)’ প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলার ঝুঁকিপূর্ণ সাপধরী ও বেলগাছা ইউনিয়নে নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীলতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

ব্র্যাকের উদ্যোগে ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ‎

সময় ০২:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬