
কুয়েত আল-রিগগা এলাকায় একটি মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর এক কুয়েতি নাগরিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মসজিদ থেকে বের হওয়ার পর ওই ব্যক্তির সঙ্গে একজনের কথা-কাটাকাটি হয়। পরে আরও কয়েকজন সেখানে এসে তাকে মারধর ও ছুরিঘাত করে বলে অভিযোগ রয়েছে।
হামলার পর সন্দেহভাজনরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত ব্যক্তির শরীরে একাধিক ছুরিঘাতের ক্ষত পাওয়া গেছে। পাশাপাশি ডান পাশের অষ্টম পাঁজরে ফাটলও ধরা পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে তার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।।
এনামুল হোসেন খান, কুয়েত। 


















