সিলেট ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
র‍্যাব-প্রশাসনের যৌথ অভিযান...

‎সিলেটে অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের দায়ে ২ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

‎সিলেটের দক্ষিণ সুরমায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ মোবাইল কোর্ট।

‎২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত র‍্যাব-৯ এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো,নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্ট: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে রেস্টুরেন্টের মালিক মোঃ ছালাউদ্দিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভাই ভাই ফুড প্রোডাক্টস, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ মিজানুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থ রক্ষায় এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে র‍্যাব-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

র‍্যাব-প্রশাসনের যৌথ অভিযান...

‎সিলেটে অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের দায়ে ২ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সময় ১১:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬