
লাখাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার মনতৈল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামের নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াস উদ্দিনের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এর জের ধরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর বেলা নাসির উদ্দীন ও তাঁর আপন ভাই গিয়াস উদ্দিন এর সাথে কথা কাটাকাটি হয় এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ৩জন আহত হয়। আহতরা হলেন নাসির উদ্দীন (৫৫), তাঁর পুত্র কামরুল হাসান (৩০) ও নাজমুল হাসান (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত নাজমুল হাসান এর অবস্থা অবনতি হলে আশংকা জনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মৃত্যু বরণ করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হৃদয়বিদারক দৃশ্য ও কান্নার রোল পড়ে যায় তার বাড়িতে। নিহত নাজমুলের বাবা মা ও ভাই কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
এদিকে সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 

















