
ছবি- (Praxis Habiganj) এর সৌজন্যে ।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামের জমজ ভাই রুহান ও রুলিন আইইএলটিএস পরীক্ষায় ৭.৫০ স্কোর অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন। তাদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্র্যাক্সিস (Praxis Habiganj) এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজন।
জমজ হলেও রুহান ও রুলিনের বোঝাপড়া বরাবরই দারুণ। তাদের এই বোঝাপড়ার প্রতিফলন দেখা গেছে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতেই তারা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে নিজেদের মেধার প্রমাণ দিয়েছিলেন।
বর্তমানে এই দুই মেধাবী ভাই হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ফিজিক্সসে অনার্স পড়ছেন। সিলেটের বাইরের বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সুযোগ পেলেও, তাদের মা চাননি তারা সিলেট ছেড়ে বাইরে গিয়ে পড়াশোনা করুক। মায়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে তারা নিজেদের শহরেই উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন।
রুহান ও রুলিন বানিয়াচং উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের দলিল লিখক মহিবুর রহমান খানের সন্তান। তাদের মা একজন সাবেক ইউপি সদস্য। দুই ছেলের এই অভাবনীয় সাফল্যে বাবা-মা যেমন গর্বিত, তেমনি তাদের প্রতিষ্ঠানসহ এলাকার সবাই আনন্দিত। রুহান ও রুলিনের এই অর্জন হবিগঞ্জের তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
স্টাফ রিপোর্টার । 



















