সিলেট ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি নাজমুস সাকিব

‎জামালপুর জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব।
‎
‎​রোববার (২৩ আগস্ট) জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
‎
‎​জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাঁকে এই কৃতিত্বপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।
‎
‎সদর থানার আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর এই ধারাবাহিক সাফল্য ও পেশাদারিত্ব জেলা পুলিশের অন্যান্য সদস্যদের মধ্যেও ইতিবাচক অনুপ্রেরণা জুগিয়েছে।
‎
‎​এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন মহলের সুধীজন ও সচেতন নাগরিক সমাজ মো. নাজমুস সাকিবের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আগামী দিনগুলোতেও জনসেবামূলক কর্মকাণ্ড ও পেশাগত দক্ষতার এই ধারা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা করছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি নাজমুস সাকিব

সময় ১০:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬