
জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আজ রবিবার ২৩ আগস্ট, ভিডিও কনফারেন্স-এ জেলা পুলিশের জুলাই-২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। জেলার খাতভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও বিভিন্ন সংস্থা কর্তৃক রুজুকৃত মামলা সংক্রান্ত আলোচনা, অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি, মুলতবী মামলার সংক্রান্ত আলোচনা, অপমৃত্যু মামলার পরিসংখ্যান, মুলতবী গ্রেফতারী পরোয়ানা সংক্রান্ত আলোচনা এবং জেলার বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জামালপুর জেলা পুলিশের জুলাই-২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে (শ্রেষ্ঠ সার্কেল অফিসার) কর্মমূল্যায়নে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব, অফিসার ইনচার্জ, জামালপুর থানা, সাইফুল মালেক, পুলিশ পরিদর্শক (নিঃ), তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র-(শ্রেষ্ঠ আইসি) খাইরুজ্জামান, এসআই (নিঃ),জামালপুর থানা -(শ্রেষ্ঠ এসআই) আশরাফুল আলম শান্ত, এএসআই নিঃ, বকশীগঞ্জ থানা-(শ্রেষ্ঠ এএসআই, শাহিন আলম, এসআই নিঃ, জামালপুর থানা -(শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার), মোঃ এহসানুল হক, এসআই নিরস্র, জেলা গোয়েন্দা শাখা-১ (শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার), আপেল মাহমুদ, জেলা গোয়েন্দা শাখা-১, (শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার); শাহ খুররম, ট্রাফিক বিভাগ (শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিল কারী অফিসার) এবং বিশেষ পুরস্কারসহ পুলিশ সুপার সকলকেই শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোরশেদা খাতুন, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ইয়াহিয়া আল মামুন, জামালপুর, মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর; ডিআইও-১, জামারপুর; অফিসার ইনচার্জ, জামালপুর থানা ও ইন্সপেক্টর (তদন্ত) ‘সহ জেলার ফাঁড়ি, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।
মোঃ খোরশেদ আলম, জামালপুর। 


















