সিলেট ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জের লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম ‎জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি নাজমুস সাকিব বড়বাজারের দোকানে দুধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণসহ চেক বই গায়েব। থানায় অভিযোগ। ‎বিয়ানীবাজারের সামাজিক সংগঠন মুসলিম সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন‎ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ‎ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ: মাধবপুরে বৃদ্ধা পরিবারের নিরাপত্তাহীনতা ‎শ্রীমঙ্গল রেলস্টেশনে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ ‎বিয়ানীবাজারের উদীয়মান ক্যালিগ্রাফার ছরওয়ার ফৈয়াজীর একক ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি আলহাজ্ব মো.শওকতুল ইসলাম কে সংবর্ধনা ‎কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি আলহাজ্ব মো.শওকতুল ইসলাম কে সংবর্ধনা

‎মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজী নই, কাজে কাজী। আমরা উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে শিক্ষা নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সুফল আমরা সবাই পাব।

‎২৩ আগস্ট রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎এ সময় তিনি উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলু, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিতুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান ও রুহুল আমিন।

‎এ ছাড়া প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু মোহাম্মদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আজিজুল হক বাবুল, মঈন উদ্দিন আকবর, সাংবাদিক আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান, বিএনপি নেতা জুনেদ আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন গৌরব বর্ধন ও সামিরা জান্নাত চৌধুরী। কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী ইশরাত পারভীন তিশমা এবং গীতা পাঠ করে শান্ত শর্মা।

‎পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি আলহাজ্ব মো.শওকতুল ইসলাম কে সংবর্ধনা

সময় ০৩:২১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬