সিলেট ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেটের উইমেন্স মডেল কলেজের ৬ শিক্ষার্থী পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ

ছবি- সিলেটের জানালার সৌজন্যে।

‎সিলেটের উইমেন্স মডেল কলেজের ৬ জন শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ ৭৫ লাখ টাকা সমমূল্যের (৬০ হাজার মার্কিন ডলার) পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্জন করেছেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা আগামী ৪ বছর বিশ্ববিদ্যালয়টিতে বিনামূল্যে স্নাতক সম্পন্ন করার সুযোগ পাবেন।
‎
‎’AUW Math & Science Summer School’ প্রোগ্রামে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে সেভরন বাংলাদেশের স্পন্সরশিপে কলেজটির ১০ জন শিক্ষার্থী অংশ নেন। সারা দেশ থেকে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মাসব্যাপী এই প্রোগ্রামের পরীক্ষা ও পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মোট ৭ জনকে অফার লেটার প্রদান করা হয়। এর মধ্যে ৬ জনই সিলেটের “উইমেন্স মডেল কলেজের” শিক্ষার্থী, আর অন্যজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি।
‎
‎স্কলারশিপপ্রাপ্ত ৬ শিক্ষার্থীরা হলেন,নাফিসা সাব্বির চৌধুরী আনিকা,আয়শা সিদ্দিকা,সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি, সুমাইয়া খান রুবাইয়া।
‎
‎শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
‎
‎উল্লেখ্য, গত বছরও এই প্রোগ্রামের মাধ্যমে উইমেন্স মডেল কলেজের দুই শিক্ষার্থী—তছলিমা ও বুশরা স্কলারশিপ পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি হন এবং বর্তমানে সেখানে অধ্যয়ন করছেন।
‎অনলাইন সিলেট নিউজ পোর্টালের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেটের উইমেন্স মডেল কলেজের ৬ শিক্ষার্থী পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ

সময় ০২:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬