সিলেট ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন বাহুবলের যুবক! নাম রাখলেন হাফিজুর রহমান

‎পবিত্র ইসলাম ধর্মের আদর্শ, সাম্য ও জীবনব্যবস্থায় অনুপ্রাণিত হয়ে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার এক যুবক। তাঁর নাম প্রীতম চন্দ্র শীল প্রান্ত (২০)।
‎
‎গত ১৬ আগস্ট তিনি মৌলভীবাজারের নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে স্বজ্ঞানে ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়ে এফিডেভিট (হলফনামা) সম্পন্ন করেন। তিনি তার নাম রাখেন হাফিজুর রহমান। পরে মৌলভীবাজারের শেরপুর আফরোজগঞ্জ বাজার এলাকার বায়তুন নূর রহমত জামে মসজিদে জুমার নামাজের আগে স্থানীয় ইমামের মৌলানা ফখরুল ইসলামের কাছে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন বলে জানা গেছে।
‎
‎প্রীতম চন্দ্র শীল প্রান্ত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দত্তপাড়া (শ্রীপুর) গ্রামের শেপাল শীল ও শিপ্রা রানী শীল দম্পতির সন্তান।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রীতম ইসলাম ধর্মের বিভিন্ন মৌলিক বিষয়, ধর্মীয় অনুশাসন, সাম্য ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জানার ও বোঝার চেষ্টা করছিলেন। এরপর তিনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। নোটারি পাবলিকের হলফনামায়ও তিনি স্বজ্ঞানে, স্বেচ্ছায় এবং কোনো ধরনের ভয়ভীতি, প্ররোচনা বা প্রলোভন ছাড়া ধর্মান্তরের সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।
‎
‎ইসলাম গ্রহণের পর বায়তুন নূর রহমত জামে মসজিদের ইমাম ও উপস্থিত মুসল্লিরা তাকে স্বাগত জানান। এ সময় তার নতুন জীবনের কল্যাণ, শান্তি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‎
‎ধর্ম পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের বক্তব্য ও নোটারি হলফনামার তথ্যকে গুরুত্ব দিয়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন বাহুবলের যুবক! নাম রাখলেন হাফিজুর রহমান

সময় ০৫:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬