সিলেট ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরাধীন সেটেলমেন্ট বিভাগে কর্মরত মাঠপর্যায়ের প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর কাছে এই স্মারকলিপি তুলে দেন তারা।

‎স্মারকলিপিতে সেটেলমেন্ট বিভাগের সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যান পদে প্রচলিত ‘স্বল্পমেয়াদী’ বা ‘মৌসুমী’ নিয়োগ ব্যবস্থা অবিলম্বে বন্ধের জোর দাবি জানানো হয়। চাকরির পদবী ও প্রজ্ঞাপন থেকে ‘মৌসুমী’ শব্দটি স্থায়ীভাবে বিলুপ্ত করে কর্মীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

‎স্মারকলিপিতে তুলে ধরা অন্যান্য প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বছরব্যাপী নিয়মিত নিয়োগের ব্যবস্থা করা অথবা আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন কাজে বছরজুড়ে সম্পৃক্ত রাখা। মাঠপর্যায়ের এসব কর্মজীবীদের চাকরির নিরাপত্তাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

‎স্মারকলিপি গ্রহণকালে মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সহানুভূতিসহকারে বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

‎স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডি.এল.আর. অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মোতালেব সিকদার, মহাসচিব মোঃ সেলিম রেজা এবং যুগ্ম মহাসচিব মোঃ এমদাদুল হক।

‎এছাড়া আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতাদের মধ্যে টাঙ্গাইল কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপুল হোসেন এবং ময়মনসিংহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিনসহ ইউনিয়নটির অন্যান্য উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

সময় ১০:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬