সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান‎

‎‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।

‎এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎গোয়াইনঘাট উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বশির শরীফ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং মৎস্য চাষী ইদ্রিস আলী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান‎

সময় ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬