সিলেট ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, তদন্তে গিয়ে ভাই নিহতের ঘটনায় নতুন মোড়! ‎গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান‎ নূরানী স্কলারশিপ-২০২৬ নিয়ে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের জরুরি সভা‎ জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎ বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎ হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎ বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎ওসমানীনগরে সীমানা প্রাচীরের ভেতর মিলল বন্দুকে ও কার্তুজ, র‍্যাব-৯ এর অভিযান। নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎ ‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎

‎’রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৬ আগস্ট) জুড়ী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা মৎস্য অফিসার মো: মনিরুজ্জামান।

‎এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব সহ অনেকেই।

‎মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন। এদিকে মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার মো: শরিফ উদ্দিন, ইলিয়াস মিয়া ও মো: বাহার উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ও গুনগত মানসম্পন্ন  মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব মৎস্যচাষের ওপর গুরুত্ব দিতে হবে।

‎তারা আরও বলেন, মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

‎অনুষ্ঠানে মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আইন মেনে মাছ আহরণ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। দেশের জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

‎জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জুড়ীতে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষে উৎসাহ প্রদান এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, তদন্তে গিয়ে ভাই নিহতের ঘটনায় নতুন মোড়!

জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎

সময় ০৪:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬