সিলেট ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
News Title :
জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎ বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎ হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎ বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎ওসমানীনগরে সীমানা প্রাচীরের ভেতর মিলল বন্দুকে ও কার্তুজ, র‍্যাব-৯ এর অভিযান। নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎ ‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ‎দিরাইয়ে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা: থানায় মামলা দায়ের ‎লোকসংস্কৃতির অন্তরালে ভট্ট কবিতা ও সংগীত গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ! আটক-১

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎

‎রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ থেকে ৩০ আগস্ট পক্ষকাল ব্যাপী মৎস্য পক্ষ পালন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে, পোনা মাছ অবমুক্ত করে র‌্যালী, আলোচনা সভা ও সেরা মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।

‎রবিবার সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

‎উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.এনামুল হক, থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, ফুড অফিসার সাইফুল আলম সিদ্দীকী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ, বিএনপি প্রচার সম্পাদক সাদিক আহমদ, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, শেখ সজিব হাসান সহ আরো অনেকে।

‎এ সময় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থান সহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উৎপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন। মৎস্য পক্ষ উপলক্ষে সেরা দুই জন মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎

সময় ০৪:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬