সিলেট ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎

‎হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত রেদওয়ান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সে মায়ের সঙ্গে কয়েক দিন আগে পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে রেদওয়ানকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের পুকুরগুলোতে তল্লাশি চালানো হয়।

বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
‎
‎পরে স্বজনেরা রেদওয়ানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোক নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎

সময় ১০:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬