সিলেট ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ! আটক-১

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের পূর্ব দীঘিরপাড়ে আপন ভাইয়ের দা’র আঘাতে কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
‎
‎স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৫টার দিকে কলিম উল্লাহর ১৮ বছর বয়সী মেয়ে রুনা বেগমকে নিজ ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে তার আপন চাচাতো ভাই জুবের আহমদের (১৮) বিরুদ্ধে। রুনার চিৎকার শুনে পাশের ঘর থেকে রাজিয়া বেগম এগিয়ে এসে বিষয়টি দেখতে পান। পরে স্থানীয়রা জুবের আহমদকে আটক করেন।
‎
‎ঘটনাটি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের উদ্যোগে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির জন্য আগামী বুধবার রাতে বৈঠকের দিন নির্ধারণ করা হয়। এর মধ্যে অভিযোগের বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে জুবেরের বাবা সয়ফুল্লাহ (৬০) জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় ছেলের বিয়ে ঠিক করেন। গত শুক্রবার রাতেই জুবেরের বিয়ে সম্পন্ন হয় বলে স্থানীয়রা জানান।
‎
‎এদিকে সালিশে বিচার না পেয়ে গত শনিবার দুপুরে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন কলিম উল্লাহ। অভিযোগের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল এসআই নাঈমুলকে তদন্তের দায়িত্ব দেন।
‎
‎পরে এসআই নাঈমুল ও এএসআই অনুপ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে তদন্তে যান। এ সময় কলিম উল্লাহর সঙ্গে তার ভাই সয়ফুল্লাহর কথা-কাটাকাটি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে সয়ফুল্লাহ দেশীয় অস্ত্র দা দিয়ে পুলিশের সামনেই কলিম উল্লাহর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। দা’র আঘাতে কলিম উল্লাহর গলার বাম পাশে গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎পরে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎ঘটনার পর পুলিশ সয়ফুল্লাহর ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, কলিম উল্লাহ নিহতের ঘটনায় আমির উদ্দিনকে আটক করা হয়েছে। তবে পুলিশের সামনে হামলা চালানোর বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ! আটক-১

সময় ০৭:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬