সিলেট ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
News Title :
‎কুয়েতে দুইবাসের মাঝে পড়ে বাংলাদেশী চালকের মৃত্যু। ‎দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস ‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎ ‎চুনারুঘাটে ডিবি’র অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার ‎এ-লেভেলে সাফল্য আয়ানের, ভর্তির সুযোগ পেলেন ‘University of Bristol-‘ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’-এ পাজুর আগুনে পুড়ছে বন, ২০০ পাজুর কালো ধোঁয়ায় বিপন্ন ছাতক, মাসে পুড়ছে ১,৪০০ টন কাঠ শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ ‎আধুনিক বিশ্বে টক্কর দিতে বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য: সুবিপ্রবি উপাচার্য ‎র‍্যাবের অভিযানে বিয়ানীবাজারে ৬ জুয়ারি  গ্রেপ্তার, ৬টি স্মার্টফোন উদ্ধার

‎দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার

‎সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
‎শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন খোঁজারখলা এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
‎গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাগর আহমেদ (৩৪)। সে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার জগন্নাথপট্টি গ্রামের মো. শাহজাহান বেপারীর ছেলে।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৪:২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, খোঁজারখলা এলাকার একটি চায়ের দোকানে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি বিকেল ৪:৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় কৌশলে মো. সাগর আহমেদকে আটক করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাগর আহমেদ স্বীকার করেন যে, তিনি ‘Shillong Night Teer’ সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলে আসছিলেন। পরবর্তীতে তার হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫টি কাগজের টোকেন এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্মার্টফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কুয়েতে দুইবাসের মাঝে পড়ে বাংলাদেশী চালকের মৃত্যু।

‎দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার

সময় ০২:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬