সিলেট ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পবিত্র রবিউল আউয়াল মাসের আগমনকে স্বাগত জানিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ছৈলাখেল অষ্টম খণ্ড শাহজালাল (রহ.) জামিয়াতুল মদিনা মাদ্রাসার উদ্যোগে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি, ইমাম-আলেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রধান ও মুরব্বি এবং যুবসমাজের সদস্যরা অংশ নেন।
‎
‎র‌্যালিটি জাফলং বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাখের পাড়-আসামপাড়া দারুচ্ছুন্নাহ মুহিবিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন রেজভী’র সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ছৈলাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজি মো. হোসেন মিয়া।
‎
‎সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-ইনসাফ, ভ্রাতৃত্ব ও শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎এ সময় আগামী ২৩ আগস্ট, ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে প্রায় ৩০টি সমাজের অংশগ্রহণে বিশাল জশনে জুলুস ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মোহাম্মদ ওমর ফারুক, জামিয়াতুল মদিনা মাদ্রাসার শিক্ষক মাওলানা আহম্মদ রেজাসহ স্থানীয় আলেম-উলামা, সমাজের মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎
‎আয়োজকরা জানান, প্রতিবছর ১০ রবিউল আউয়াল উপলক্ষে জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে বৃহৎ পরিসরে জশনে জুলুস, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস

সময় ০১:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬