সিলেট ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
News Title :
‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎ ‎চুনারুঘাটে ডিবি’র অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার ‎এ-লেভেলে সাফল্য আয়ানের, ভর্তির সুযোগ পেলেন ‘University of Bristol-‘ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’-এ পাজুর আগুনে পুড়ছে বন, ২০০ পাজুর কালো ধোঁয়ায় বিপন্ন ছাতক, মাসে পুড়ছে ১,৪০০ টন কাঠ শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ ‎আধুনিক বিশ্বে টক্কর দিতে বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য: সুবিপ্রবি উপাচার্য ‎র‍্যাবের অভিযানে বিয়ানীবাজারে ৬ জুয়ারি  গ্রেপ্তার, ৬টি স্মার্টফোন উদ্ধার ‎কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসা সেবা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটনে উচ্চশিক্ষার সুযোগ পেলেন আনন্দ নিকেতনের কৃতি শিক্ষার্থী নাহিয়ান ‎ছাতকে রনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দুই গ্রামের সংবাদ সম্মেলন

‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎

‎সিলেটের বিয়ানীবাজারে গলায় ওড়না পেঁচিয়ে রিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিপা আক্তার ওই গ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর অনুমান ২টার মধ্যে যেকোনো সময় গৃহবধূ রিপা আক্তার সবার অজান্তে নিজ বসতঘরের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। দীর্ঘক্ষণ রুমের দরজা বন্ধ দেখে স্বামী রাসেল আহমদ ও পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
‎পরবর্তীতে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
‎এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিম বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎

‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎

সময় ১০:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬