সিলেট ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রঙ্গলাল-সম্পাদক নন্টী, পৌর শাখায় সভাপতি মিনু-সম্পাদক বিভূ

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলা কমিটিতে রঙ্গলাল রায়কে সভাপতি ও নীলকন্ঠ দাশ সামন্তকে (নন্টী) সাধারণ সম্পাদক এবং পৌর কমিটিতে মৃণাল কান্তি রায়কে (মিনু) সভাপতি ও বিভূ আচার্য্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
‎
‎বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নবীগঞ্জের শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায় এবং পৌর শাখার আহ্বায়ক মৃণাল কান্তি রায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলকন্ঠ দাশ সামন্ত ও বিভূ আচার্য্য। পবিত্র গীতা পাঠ করেন সঞ্জয় দাশ।
‎
‎সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় (নিরু)। বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি সুনীল চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায় ও অর্থ সম্পাদক রজত রায়।
‎
‎এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা বক্তব্য দেন। উপজেলার ১৩টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সম্মেলনে অংশ নেন।
‎
‎বক্তারা নবীগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
‎
‎সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী না থাকায় রঙ্গলাল রায়কে উপজেলা সভাপতি ও নীলকন্ঠ দাশ সামন্তকে সাধারণ সম্পাদক এবং মৃণাল কান্তি রায়কে পৌর সভাপতি ও বিভূ আচার্য্যকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
‎
‎জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃত্বকে আগামী এক মাসের মধ্যে উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রঙ্গলাল-সম্পাদক নন্টী, পৌর শাখায় সভাপতি মিনু-সম্পাদক বিভূ

সময় ০১:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬