সিলেট ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
News Title :
‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২ ‎ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। ‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪! ‎লাখাই মোড়াকুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কাদের। এতিম শিশুদের সঙ্গে আসক সিলেট জেলা কমিটির মানবিক আয়োজন‎ মাধবপুরে আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির দাবি ৫০ লাখ টাকা নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা

জামালপুরে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস‎

‎​জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৪টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎​১২ আগস্ট বুধবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় তাঁর সাথে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
‎
‎​প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পন্ডিতপাড়া এলাকার মজিবর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ এই জালগুলো উদ্ধার করা হয়। তবে মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযানের টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
‎
‎​মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহযোগিতায় র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল অংশ নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২

জামালপুরে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস‎

সময় ১০:৫৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬