সিলেট ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত‎

‎দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে ১২ আগস্ট ২০২৬, বুধবার রাজধানীর সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
‎
‎​অনুষ্ঠানটি দুটি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাহিদুর রহমান টেপা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
‎
‎​দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা এবং সঞ্চালনা করেন বিশেষ প্রতিবেদক মো: মঞ্জুর হোসেন ঈসা।
‎​
‎অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমন্ত্রিত অতিথিরা ও পত্রিকার শীর্ষ কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও এর অগ্রযাত্রার ওপর আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাহিদুর রহমান টেপা পত্রিকার তিন দশকের যাত্রার নানা দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
‎
‎​আলোচনা সভা ও বিভিন্ন পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা, সহকারী সম্পাদক ডা. শরিফুল হক প্রিয়ম এবং প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। বক্তারা সংবাদপত্র শিল্পের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
‎
‎উৎসব মুখোর পরিবেশে  ​দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বর্ষসেরা পারফর্মারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত‎

সময় ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬