সিলেট ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জামালপুর জেলা পুলিশ কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন নবাগত ডিআইজি জাহিদুল হাসান

‎ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) জামালপুর জেলা পুলিশ লাইন্স ও পুলিশ কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন।
‎
‎আজ বুধবার (১২ আগস্ট) তিনি জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শনের শুরুতেই অস্ত্রাগার প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজি-কে গার্ড অব অনার প্রদান করে।
‎এরপর পুলিশ লাইন ড্রিলশেডে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে এক “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়।
‎সভায় জামালপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ অংশ নেন। ডিআইজি উপস্থিত অফিসার্স ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
‎
‎ডিআইজি জাহিদুল হাসান তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কঠোর ডিসিপ্লিন বজায় রাখা এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে দিক-নির্দেশনা দেন। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নে পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
‎
‎বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান পুলিশ লাইন ব্যারাক প্রাঙ্গণে একটি ফলজ/বনজ বৃক্ষের চারা রোপণ করেন।
‎পরবর্তীতে তিনি জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে যান। সেখানে সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পেশাগত ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি সবাইকে পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
‎
‎পরিদর্শনের সর্বশেষ ধাপে ডিআইজি জামালপুর পুলিশ অফিসের বিভিন্ন শাখা ও নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা ও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি আনুষ্ঠানিক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জামালপুর জেলা পুলিশ কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন নবাগত ডিআইজি জাহিদুল হাসান

সময় ১১:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬