সিলেট ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার
‎আর্থিক সহায়তার জন্য ইউএনও’র চিঠি

‎বানিয়াচংয়ে হাওরে ঝড়ের কবলে নৌকাডুবি, যুবকের মর্মান্তিক মৃত্যু

‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মাসুদ কাজী (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১১ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কৃষিলোঙ্গা হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ কাজী ওই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সালাউদ্দিন কাজীর ছেলে।
‎
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট আনুমানিক রাত ১২টার দিকে মাসুদ কাজী একা একটি নৌকা নিয়ে কৃষিলোঙ্গা হাওরে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ আকস্মিক ঝড় শুরু হলে বাতাসের তীব্রতায় তার নৌকাটি উল্টে যায়। এতে তিনি পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
‎
‎পরদিন ১২ আগস্ট সকালে কৃষিলোঙ্গা হাওরের পানিতে মাসুদ কাজীর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
‎আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো দুর্গাপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ কাজীর পরিবারটি অত্যন্ত অসচ্ছল। তাই মানবিক বিবেচনায় ওই অসহায় পরিবারটিকে জরুরি আর্থিক সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অনুরোধপত্র পাঠানো হয়েছে।
‎
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎আর্থিক সহায়তার জন্য ইউএনও’র চিঠি

‎বানিয়াচংয়ে হাওরে ঝড়ের কবলে নৌকাডুবি, যুবকের মর্মান্তিক মৃত্যু

সময় ০৮:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬