সিলেট ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
News Title :
ধনবাড়ীতে ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃক বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজার গাছ সহ এক ব্যক্তি গ্রেফতার‎ ‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক যুব দিবসে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ ‎বানিয়াচংয়ে হাওরে ঝড়ের কবলে নৌকাডুবি, যুবকের মর্মান্তিক মৃত্যু চুয়েটে একই পুকুরের একই ঘাটে তিন শিক্ষার্থীর মৃত্যু, রহস্যের অভিযোগ‎ গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন আর নেই ‎দিরাইয়ে দুই সন্তানকে হত্যা; ঘাতক পিতা কামরুল পুলিশ হেফাজতে। ‎নেপথ্যে সম্পত্তি বিরোধের সন্দেহ বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের‎ হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে দ্রুত গ্রেপ্তারের দাবি!

গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন আর নেই

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন (৩৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, মর্জাতপুর গ্রামের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলীম উদ্দিন। পরে স্বজনরা তাকে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎বুধবার (১২ আগস্ট) বাদ আসর মর্জাতপুর মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‎আলীম উদ্দিন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। পরে তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তার মৃত্যুতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃক বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন আর নেই

সময় ০৭:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬