সিলেট ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জাফলংয়ে শূন্য বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু নিশ্চিতে সচেতনতামূলক সভা

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম এবং শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১২ আগস্ট) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম অফিসার জলমল মারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম দূর করে প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

‎কর্মসূচিতে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা তৈরির অঙ্গীকার করে। এতে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জাফলংয়ে শূন্য বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু নিশ্চিতে সচেতনতামূলক সভা

সময় ০৩:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬