সিলেট ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
News Title :
‎দিরাইয়ে দুই সন্তানকে হত্যা; ঘাতক পিতা কামরুল পুলিশ হেফাজতে। ‎নেপথ্যে সম্পত্তি বিরোধের সন্দেহ বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের‎ হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে দ্রুত গ্রেপ্তারের দাবি! ‎কোম্পানীগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার জাফলংয়ে শূন্য বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু নিশ্চিতে সচেতনতামূলক সভা সিলেট সীমান্তে ২ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক ‎শান্তিগঞ্জের নোয়াগাঁওয়ে সড়কের পাশে পচা-গলা অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার সিলেটে একই পরিবারের ৩ জনকে হত্যা: মিতালী ১১১ নম্বর বাড়িতে চাঞ্চল্য‎ জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা ‎জামালপুর সদরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড‎
ট্রিপল মার্ডার.....

সিলেটে একই পরিবারের ৩ জনকে হত্যা: মিতালী ১১১ নম্বর বাড়িতে চাঞ্চল্য‎

‎সিলেট মহানগরীর রায়নগর এলাকার ‘মিতালী ১১১’ নম্বর বাড়িতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃদ্ধ গৃহকর্তা মো. আবদুস সাত্তারসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে পুলিশের ধারণা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবরে পুরো সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
‎নিহত আব্দুস সাত্তার এলাকার প্রবীণ মুরুব্বি।

‎পুলিশ সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
‎নিহতরা হলেন, বাড়ির গৃহকর্তা মো. আবদুস সাত্তার (৮২) তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (১৫)।

‎পুলিশ লাশগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

‎ভয়াবহ এই হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক মো. আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয়দের খোঁজখবর নেন।

‎পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী বা পরিবার সূত্রে তাৎক্ষণিক ভাবে এই ট্রিপল মার্ডারের কারণ জানা যায়নি। তবে এটি পরিকল্পিত কোনো ডাকাতি, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পর কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দিরাইয়ে দুই সন্তানকে হত্যা; ঘাতক পিতা কামরুল পুলিশ হেফাজতে।

ট্রিপল মার্ডার.....

সিলেটে একই পরিবারের ৩ জনকে হত্যা: মিতালী ১১১ নম্বর বাড়িতে চাঞ্চল্য‎

সময় ০১:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬