সিলেট ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
News Title :
জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা ‎জামালপুর সদরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড‎ হবিগঞ্জে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার লাশ হস্তান্তর মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন‎‎ ‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার‎ জামালপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা

‎জামালপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়ন নিয়ে জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় নিয়ে এলাকাবাসী’র  সম্পৃক্ত করণে দিনব্যাপি সভা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার, সুরক্ষা, ভালো ব্যাবহার,অন্তর্ভুক্তি সহ পারিবারিক এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে,প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রমে ও সেবা নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকেনুল ইসলাম, সাবডিস্ট্রিক কো-অর্ডিনেটর সুজিত সিসিম,জেন্ডার স্পেশালিস্ট মো. শফিকুর রহমান, GESMIN প্রজেক্ট,জামালপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমাসহ ইউনিয়ন সমাজ কর্মীগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেন্ডার অফিসার মোছাঃ সাদেকা বেগম।

‎মঙ্গলবার (১১ আগষ্ট) পৌরসভার দেউরপাড় চন্দ্রা এলাকায় উন্নয়ন সংঘের  কনফারেন্স রুমে কর্মসূচিতে জামালপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নের নারী-পুরুষ, শিক্ষক, ইমাম, গণমাধ্যম কর্মী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রতিবন্ধী ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ডসহ, সামাজিক মডেল প্রতিষ্ঠায় বিভিন্ন বিষয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধী, শিশু,নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা নিশ্চিত করা হলে সমাজে বৈষম্য কমবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

‎আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রম ও সরকারি ভাতা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে প্রতিবন্ধী ব্যাক্তির সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সভায় আরও বলা হয়, প্রতিবন্ধী, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে পরিবারে শান্তি, শিশুদের সুষ্ঠু বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।

‎উল্লেখ থাকে যে, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এনএসপি)-এর অর্থায়নে জেন্ডার ইন্সক্লোসিভ মার্কেট সিস্টেম ফর ইমপ্রুভ নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা

জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা

সময় ১০:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬