সিলেট ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
News Title :
জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা ‎জামালপুর সদরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড‎ হবিগঞ্জে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার লাশ হস্তান্তর মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন‎‎ ‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার‎ জামালপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

‎জামালপুর সদরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড‎

‎জামালপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

‎​১১ আগস্ট মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে জামালপুর সদর থানাধীন বসাকপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
‎​অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।
‎এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল তার সাথে উপস্থিত ছিল।

‎​দণ্ডপ্রাপ্ত আসামিরা হল, মোঃ সোলাইমান হোসেন (৩৬),মেলান্দহ থানার পূর্ব ঝাউগড়া গ্রামের মৃত আতিউর রহমানের ছেলে ও মোঃ শামসের (৪০), জামালপুর সদরের মুকুন্দবাড়ী’র মোঃ শামসুলের ছেলে।

‎​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বসাকপাড়া এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের ১ মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই জব্দকৃত আলামত ধ্বংস করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রতিবন্ধীদের বিষয়ে এলাকাবাসী’র সম্পৃক্তকরণে জেসমিন প্রকল্পের সভা

‎জামালপুর সদরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড‎

সময় ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬