সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ডিজিটাল লেনদেন উৎসাহিতকরণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে পূবালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার স্থানীয় ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বানিয়াচং পূবালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মহন্ত।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন,বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া এবং আইডিয়াল কলেজের প্রভাষক জসিম উদ্দিন।
‎
‎এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সহ-সভাপতি মোঃ নুরুল হক, স্থানীয় ব্যবসায়ী আল আজাদ হোসেন জাবেদ এবং পূবালী ব্যাংক পিএলসি এডিসি (অউঈ) ডিভিশনের প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে কাগজের টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল বা ক্যাশলেস লেনদেন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিউআর কোড এবং বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন করলে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে অর্থ চুরির ঝুঁকি বা জাল টাকার ভয় থাকে না।
‎
‎বানিয়াচংয়ের বড়বাজারসহ প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে ক্যাশলেস সুবিধা ছড়িয়ে দিতে পূবালী ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সমবারু চন্দ্র মহন্ত বলেন, “ক্যাশলেস বাংলাদেশ গঠন সরকারের একটি অন্যতম অগ্রাধিকার। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বানিয়াচংয়ের ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষকে ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ করে ক্যাশলেস সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
‎সভাপতির বক্তব্যে বানিয়াচং শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬