সিলেট ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা মুফাচ্ছিরুল ইসলাম গ্রেপ্তার

‎হবিগঞ্জ জেলার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম ওরফে মুফতি (৩০) গ্রেপ্তার হয়েছেন।
‎
‎সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।
‎
‎পুলিশের ভাষ্য, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে মুফাচ্ছিরুল ইসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া গত ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় করা একটি মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মামলায় মুফাচ্ছিরুল ইসলামসহ অন্য আসামিদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে ও এসআই মো. আবু মোকছেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

‎মুফাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার বাসিন্দা মো. রইছ মিয়ার ছেলে। তার বড় ভাই, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের ছোট ভাই।
‎
‎হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুফাচ্ছিরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা মুফাচ্ছিরুল ইসলাম গ্রেপ্তার

সময় ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬