সিলেট ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা।
‎
‎শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হরিপুর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎বিক্ষোভ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের অপসারণ এবং স্বেচ্ছাচারিতামূলক নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।
‎
‎নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
‎
‎তাদের দাবি, প্রকাশিত ফলাফল আগামীকাল রাত ৮টার মধ্যে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাই করতে হবে।

‎সিলেট জেলা মুক্তিযোদ্ধার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম আহমদ বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন করা হবে।
‎
‎অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন,স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো জালিয়াতি হয়নি। নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি—এসব যাচাই করা হয়নি।
‎
‎তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্তদের তথ্য যাচাই-বাছাই করার জন্য পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

সময় ০৯:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬