সিলেট ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
News Title :
জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ ‎চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ ‎জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ মাধবপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বানিয়াচং কাগাপাশায় নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন লাখাই বুল্লা বাজারে, ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যান সহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‎

যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

বক্তব্য রাখছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

‎সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত ৩০ বছরে এমনকি সর্বশেষ ১০ বছরে বিশ্বব্যাপী অনেক পরিবর্তন ঘটেছে।

‎বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গণমাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এখন যেকোন তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র এআই দিয়েই যাচাই করা যায়। সাম্প্রতিকসময়ে গুজব,অপতথ্য, ভুল তথ্য পরিবেশন দায়িত্বশীল সাংবাদিকতার পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা তা রোধ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে একজন সাংবাদিক জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে পারেন। বিশাল তথ্যভান্ডার থেকে দ্রুত ও প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ, অডিওকে ও ভিডিওকে টেক্সটে রূপান্তর, অনুবাদসহ তথ্যের অসঙ্গতি খুঁজে বের করতে পারেন। তবে এক্ষেত্রে একজন সাংবাদিককে তাঁর বিচারবোধ, নৈতিকতা ও মানবিকতার সাথে আপোস করলে চলবে না। সাংবাদিক ও সংবাদপত্র সত্যের প্রতি দায়বদ্ধ। আর আধুনিক তথা স্মার্ট সাংবাদিকতা হলো দায়িত্বশীল সাংবাদিকতা।

‎৮ আগস্ট শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ও দি আইটি এইড এর সহযোগিতায় ক্লাবের সদস্যদের জন্য “সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না। যুগের প্রয়োজনে টেলিগ্রাফের মতো প্রতিষ্ঠানের প্রিন্ট মিডিয়ায় সার্কুলেশন কমেছে, তারা এখন অনলাইন ভার্সনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষ এখন অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি ও গ্রহণযোগ্যতার সুফল পাচ্ছে। এজন্য যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে।
‎সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আইটি এইড এর এডমিন অফিসার আশরাফুল ইসলাম গুলজার।

‎সেমিনারে প্রযুক্তির শক্তিতে দক্ষ সাংবাদিকতা, নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিপাদ্যোর আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল স্কিল ও ফ্যাক্ট চেকিং নিয়ে আলোচনা করেন দি আইটি এইড এর ফ্যাকাল্টি মেম্বার আহসান আহমেদ বখতিয়ার ও ইফাজ উদ্দিন।

‎সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির ব্যবহারের সাথে অভ্যস্থ হতে হবে। প্রযুক্তির বিকাশের সাথে সাথে কাজের পরিধি যেমন সহজ হচ্ছে, তেমনি দায়িত্বশীলতাও বেড়েছে। অনলাইন গণমাধ্যমের সংবাদ সহজেই ছড়িয়ে পড়ে, তাই আমাদের সবাইকে আরো বেশী দায়িত্বশীলতার সহিত দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ০৯:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬