
লাখাই উপজেলার বুল্লা সড়ক বাজারস্থ গিরেন্দ্র মার্কেটে সামনে ৮ আগস্ট ভোর ৫ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের দিক নির্দেশনায় একটি চৌকস মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা সহ মাদক বিক্রির ১৫শ টাকা পাওয়া যায়। মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করে পুলিশ।
লাখাই থানা সূত্রে জানা যায়, মাদক বিক্রয়ের সাথে জড়িতরা হল, পূর্ববুল্লা গ্রামের মৃত আজম আলীর ছেলে জুটন মিয়া (৩৮) করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের মোহাম্মদ গাজন মিয়ার ছেলে নাঈম হোসেন আকাশ (২৮) কে আটক করে লাখাই থানার পুলিশ। উক্ত অভিযানে নেতৃত্ব দেন এসআই আবু কায়সার সঙ্গীয় ফোর্স। তাঁকে সহায়তা করেন, এসআই মানিক সাহা, এস আই মুন্না মিয়া, এএস আই আব্দুল হাকিম, এএসআই গোপাল আচার্য্য, এএস আই ফিরুজ মিয়া, এএস আই অরবিন্দু সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে লাখাই থানায় নিয়ে আসা হলে তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলার রুজু করা হয় এবং কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে। তিনি আর ও বলেন,
মাদকবিরোধী অভিযান অব্যাহত ভাবে চলব। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে তদবির চলবেনা বলেও হুশিয়ারী দেন তিনি ।
বিল্লাল আহমেদ লাখাই থেকে। 


















