সিলেট ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

‎জামালপুরের বকশীগঞ্জের চাঞ্চল্যকর ও নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে অবিলম্বে চার্জশিটে অন্তর্ভুক্ত করা এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর নেতৃত্বে এতে জেলার বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এবং মরহুম সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা অংশ নেন।
‎
‎​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন এবং পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলের নেতৃত্বে সংবাদ প্রকাশের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল।
‎
‎​বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট থেকে মূল আসামিদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই খবর ছড়িয়ে পড়লে জামালপুরের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
‎
‎​প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। সাংবাদিক সমাজ যেকোনো ধরনের নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার হুশিয়ারিও উচ্চারণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

সময় ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬