সিলেট ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যান সহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

‎
‎হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি কাভার্ডভ্যানসহ ভারতীয় জিরা, কম্বল, ফুচকা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
‎
‎শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পণ্য চোরাচালানের তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল মাধবপুর উপজেলার বেজুরা বাসস্টপ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এলাকাটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। রাত আনুমানিক একটার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ডভ্যান ফেলে রেখে চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান বলে বিজিবি জানিয়েছে। পরে ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে রাখা ভারতীয় জিরা জব্দ করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করে বিজিবি।

এদিকে একই দিনে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় কম্বল জব্দ করা হয়।
‎অন্যদিকে ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া ও লম্বাটিলা এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক কয়েকটি বস্তায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা ও পাঁচ বোতল মদ জব্দ করা হয়। বিজিবি জানায়, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
‎
‎বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যান সহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সময় ০৪:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬