সিলেট ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নাজিম মিয়া (২৫) (ফাইল ছবি)

‎
‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামাইছড়া এলাকায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর বন্ধু রায়হান মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন।
‎
‎নিহত নাজিম মিয়া উপজেলার ডুবাঐ এলাকার মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস শহীদের ছেলে। আহত রায়হান মিয়া একই এলাকার সাহিদ মিয়ার ছেলে।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় একটি যানবাহনকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।
‎
‎স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।
‎
‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

হবিগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সময় ০৯:১৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬