সিলেট ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার ‎জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, বিরোধীয় জমিতে জোরপূর্বক হালচাষ ‎জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে শুরু হয়েছে পাহাড়-টিলা কর্তনের মহোৎসব, হুমকির মুখে প্রবাসী পরিবারের বসতভিটা ‎মাধবপুরে আদালতের ডিক্রি বাস্তবায়নে শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযান ‎​‘আওয়ামী লীগ শত্রু নয় মিত্র, একদিন তারা বিএনপিতে যোগ দেবে’: নাছির চৌধুরী এমপি‎ ‎বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ বানিয়াচং উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ে ৩ দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটে নারী-সংক্রান্ত অভিযোগে জামায়াত নেতা নুরুল ইসলাম সাজল বহিষ্কার হবিগঞ্জের বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতার অভিযোগ: স্থায়ী সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি

‎মনু সেচ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আবারও সামনে এনেছেন কৃষকরা। প্রকল্পের কারণে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতায় হাজার হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনগর ও আশপাশের বিস্তীর্ণ হাওরাঞ্চলে দীর্ঘদিন ধরে মনু সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা এবং কাশিমপুর পাম্প হাউস যথাসময়ে চালু না থাকায় জলাবদ্ধতা ক্রমেই প্রকট আকার ধারণ করছে। এর ফলে আমন ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক কৃষক প্রতি বিঘায় উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন।

‎বক্তাদের দাবি, সমস্যাটি প্রাকৃতিক নয়, বরং অব্যবস্থাপনা ও যথাসময়ে পানি নিষ্কাশনের উদ্যোগ না থাকায় এটি কৃত্রিম জলাবদ্ধতায় রূপ নিয়েছে। তারা বলেন, বছরের পর বছর একই সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর উদ্যোগের অভাবে কৃষকদের দুর্ভোগ বাড়ছে।

‎স্মারকলিপিতে মনু সেচ প্রকল্পজনিত কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধান, কাশিমপুর পাম্প হাউসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে পাম্প সচল রাখা, দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বর্ষা মৌসুমে সিডিপি-সংলগ্ন আমন ক্ষেতে অপ্রয়োজনীয় পানি প্রবেশ বন্ধে কৃষি বিভাগের তদারকি জোরদারের দাবি জানানো হয়।

‎কৃষি ও কৃষক রক্ষা কমিটির নেতারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কৃষকের ফসল ও জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও দাবি করেন তারা।

‎উল্লেখ্য, সম্প্রতি রাজনগর উপজেলার কাশিমপুর পাম্প হাউস নিয়মিত চালু না থাকায় কাউয়াদীঘি হাওরপাড়ের ফতেহপুর, উত্তরভাগ, মুন্সিবাজার, পাঁচগাঁও, রাজনগর ও মনসুরনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার

মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতার অভিযোগ: স্থায়ী সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি

সময় ০৩:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬