সিলেট ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ ‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত জনতা ব্যাংক কুলাউড়া শাখায় ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক ‎চুনারুঘাটে ধানখেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরের হাজিপুরে ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শায়েস্তাগঞ্জের জেমির আন্তর্জাতিক সাফল্য: ৭৫ লাখ টাকার বৃত্তি পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশী আটক। জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী‎ বিশ্বকে চমকে দিয়ে কি গিনেস বুকে বাংলাদেশের নারী বান্ধব ‘পিংক বাস’? ‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু

‎কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে স্রোত সাহিত্য পর্ষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় কুলাউড়া ডাকবাংলো প্রাঙ্গণে এ উপলক্ষে এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

‎স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় এবং কবি ও প্রকাশক ছায়েদ আক্তার চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিপার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, শফিক মিয়া আফিয়ান, কবি ভানু পুরকায়স্থ, কেন্দ্রীয় নারীমুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, কবি এম. এ. হালিম শাওন, কবি সঞ্জয় দেবনাথ, সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেন, মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, কামরাঙা সম্পাদক কামরুল হাসান, দৈনিক আগামীর সময়ের কুলাউড়া প্রতিনিধি মো.খালিক উদ্দিন, এইচ. ডি. রুবেল, মো. আজিজুর রহমান, মো. জহিরুল ইসলাম কর্ণ, কাওসার আমির বাবুল, মো. আলী শোভন প্রমুখ।

‎সভায় বক্তারা বলেন, কুলাউড়ার ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তাই অস্থায়ী কার্যালয়কে দ্রুত স্থায়ী রূপ দেওয়া এবং অতিসত্ত্বর পাবলিক লাইব্রেরিকে তার মূল জায়গায় পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

‎বক্তারা আরও বলেন, বইপড়া একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে পাবলিক লাইব্রেরির বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
‎সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

‎কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু

সময় ০১:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬