সিলেট ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নবীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

‎
‎জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (০৫ আগষ্ট) বিকেলে নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার (গাজীরটেক) মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
‎
‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী। তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধিদের ওপর হামলা, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয় উল্লেখ করে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ কার্যকরের দাবি জানান তিনি।
‎
‎সমাবেশে পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল হাদী রোম্মান ও বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা যুব মজলিশের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম সঞ্চালনা করেন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক এবং বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মুফতি আবু ইউসুফ।
‎
‎এ ছাড়া বক্তব্য দেন এনসিপির জেলা সদস্য আরিফ আহমদ, হবিগঞ্জ জেলার সাবেক ইসলামী ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমদ, খেলাফত মজলিশের নেতা মামুনুর রশিদ ও আদনান রশিদ।
‎
‎গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াত, পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খেলাফত মজলিশসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নবীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

সময় ০৮:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬