সিলেট ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: খন্দকার আব্দুল মুক্তাদির

‎
‎দেশে বিদ্যমান জ্বালানি সংকট ও লোডশেডিং পরিস্থিতি থেকে উত্তরণে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
‎
‎আজ বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন,বর্তমানে দুই-তিন দিন পরপর দুই থেকে চার ঘণ্টার যে লোডশেডিং হচ্ছে, তার পেছনে মূল কারণ বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা।

‎সংকট সৃষ্টির পেছনে অবকাঠামোগত ঘাটতির কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীল। কিন্তু অতীতে জাহাজে করে আনা এই গ্যাস রূপান্তরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পর্যাপ্ত মজুত ব্যবস্থা (স্টোরেজ) গড়ে তোলা হয়নি।
‎
বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে বাসাবাড়ি, শিল্প-কলকারখানা এবং নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন,বর্তমানের এই পরিস্থিতিকে একটি ‘ট্রানজিশন টাইম’ বা অন্তর্বর্তীকালীন সময় হিসেবে মেনে নিতে হবে। তিনি আরও বলেন,এ সমস্যার কোনো রাতারাতি বা তাৎক্ষণিক সমাধান নেই; বাস্তবসম্মত অবকাঠামো গড়ে তুলতেই প্রয়োজনীয় সময়টুকু লাগবে।

‎জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্যোগে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিলেটের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: খন্দকার আব্দুল মুক্তাদির

সময় ০৫:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬