সিলেট ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎

‎জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিলেটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
‎আজ বুধবার (৫ আগস্ট) ভোর ৬টা ১ মিনিটে নগরীর রিকাবীবাজারস্থ ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
‎
‎দিনের প্রথম প্রহরে সিলেট সিটি কর্পোরেশনের (প্রশাসক) আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক।
‎
‎শ্রদ্ধা নিবেদন শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই রক্তস্নাত স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোন স্থান নেই।

‎সিলেট মহানগর বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।
‎
‎এদিকে দিবসটি ঘিরে দিনভর সিলেটে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১১ দলীয় ঐক্যজোট, জেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎

সময় ১২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬