সিলেট ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য‎

সিলেট সুনামগঞ্জ মহাসড়কে গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল

‎সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
‎
‎একই রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায়ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে। পরে ওই মিছিলের ভিডিও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
‎
‎ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মুখে মাস্ক পরিহিত ছিলেন। মশাল মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, “অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।”
‎
‎এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছি। তবে ছাতক উপজেলার কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই।” সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, “সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে বলে শুনেছি। রাত তিনটা-চারটার দিকে মিছিল হয়েছে। সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য‎

সময় ০৪:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬