সিলেট ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎হবিগঞ্জে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ২০ লাখ টাকা ‎গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেন্সিডিলসহ নারী আটক‎ দলিলের মূল চৌহদ্দি ঠিক, বালামে বদল‎শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ‎ ডাক্তারও মানুষ: বাংলাদেশের বাস্তবতা জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে সাজা হবিগঞ্জের মাধবপুরে বুজুর্গের ওয়াকফ সম্পত্তি ব্যক্তি নামে নামজারি, ‘আন্দোলনের’ হুঁশিয়ারি ভক্তদের জালিয়াতি করে প্রতিবন্ধী আদিবাসী নারীর জমি জবরদখলের অভিযোগ সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ‎সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান ‎টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলো আধুনিক সাংবাদিকতাঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

এআই বেসিকস ফর জার্নালিস্টস, শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখছেন ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক।

‎সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এআই বেসিকস ফর জার্নালিস্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং ব্র্যাক আইএসডি-আইটির সহযোগিতায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ক্লাব কার্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে প্রযুক্তির দায়িত্বশীল ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ। সাংবাদিকতায় এআই-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার সংবাদের মান, তথ্য বিশ্লেষণ ও গবেষণায় অভূতপূর্ব পরিবর্তন এনে দিতে পারে। তবে এআই কখনো মানুষের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিকল্প বা পূরিপূরক হতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলো আধুনিক সাংবাদিকতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নিজেদের বিচার-বিবেচনা ও বুদ্ধিমত্তার সংযোগ না ঘটালে সেটা কখনই দায়িত্বশীল সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। 

‎সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, ব্র্যাক আইএসডি-আইটির প্রশিক্ষক ও সেন্ট্রাল লীড মোস্তফা আহম সাজিদ এবং মার্কেটিং অ্যাসোসিয়েট এন্ড জব প্লেসমেন্ট জেবিন আক্তার মুন্নি । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল।

‎কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, বিভিন্ন এআই মডেলের পরিচিতি, সংবাদ গবেষণায় এআইয়ের ব্যবহার, তথ্য উপস্থাপনা, ইনফোগ্রাফিক তৈরি, স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও কণ্ঠভিত্তিক কনটেন্ট তৈরিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে এআই প্রযুক্তিকে সাংবাদিকতার কাজে কার্যকরভাবে ব্যবহার করার বিভিন্ন কৌশলও তুলে ধরা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলো আধুনিক সাংবাদিকতাঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ১০:০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬