সিলেট ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

রাবাব ফাতিমা (ফাইল ছবি)

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির সন্তান ও বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ-UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের এ নিয়োগের মাধ্যমে তিনি আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক, মানবিক ও উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

‎বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ছিলেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা, শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

‎রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত এবং জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

‎জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। পরবর্তীতে আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করেন।

‎নতুন দায়িত্বে রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্যক্রম, মানবিক উদ্যোগ, রাজনৈতিক সংলাপ এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

‎এদিকে, রাবাব ফাতিমার এ নিয়োগের খবরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার চাচাতো ভাই ও মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বলেন, এটি আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। মাধবপুরের একজন সন্তান আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সফলতা কামনা করছি।

‎স্থানীয়দের মতে, রাবাব ফাতিমার এ অর্জন দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

সময় ১১:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬