সিলেট ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে রুস্তম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
‎শুক্রবার বিকেল ৩টায় আস্তমা গ্রামের পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, আস্তমা গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া, নিহত রুস্তম আলীর ভাই মাওলানা মোজাহিদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ হোসাইন আহমদ এবং আজিমুল হক বাইত উল্লাহ।

‎বক্তারা বলেন, নিহত রুস্তম আলী একজন নিরীহ ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি কখনো গ্রামের কোনো বিরোধে জড়িত ছিলেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের এখনও গ্রেফতার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাদের আইনের আওতায় আনতে পারেনি।

তারা পুলিশ প্রশাসনের প্রতি ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার করা না হলে আস্তমা গ্রামবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

‎মানববন্ধনে নিহতের ভাই মাওলানা মোজাহিদ আহমদ বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই রুস্তম আলী। আমার লেখাপড়াসহ পরিবারের সব ধরনের ব্যয় তিনিই বহন করতেন। তাঁর মৃত্যুর পর আমরা চরম অসহায় হয়ে পড়েছি। অথচ আমার ভাই অন্ধকার কবরে শায়িত, আর খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
‎তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।

‎মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী আস্তমা গ্রামে একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গয়াছ মিয়া, আরিছ আলী, আবদুল মন্নান, আমরাজ আলী, সেবুল মিয়া, শফিকুন নূর, গুলজার আহমদ, সুজন মিয়া, জোবায়ের আহমদ, বদরুল আলম, ফারুক আহমদ, শাকিল আহমদ, মোশাররফ হোসেন, আজিম উদ্দিনসহ গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম

সময় ০৯:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬