সিলেট ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন‎

‎
‎‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎সকালে হবিগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এতে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
‎
‎পরে জেলা বিএনপি, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

‎
‎এরপর সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই পরিবারের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।
‎
‎বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ইতিহাসে জুলাই আন্দোলনের গুরুত্ব এবং নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎জেলা প্রশাসন জানায়, জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন‎

সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬