
আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা ওড়ালো হবিগঞ্জের বানিয়াচংয়ের খুদে শিক্ষার্থী নাফিস শাহরিয়ার সাইফ। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU)-তে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল লিডারশিপ সামিট’-এ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ‘টিম ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড’ (Team Catalyst Award) জয় করেছে সে।
গত ১২ জুলাই ২০২৬ তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাফিসের হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার নেপথ্য কথা: যেভাবে এল এই সাফল্য তার হাতে। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) নিয়ে আয়োজিত হয়েছিল এবারের ‘জিরো অলিম্পিয়াড’। এই প্রতিযোগিতায় এসডিজি-২ (জিরো হাঙ্গার বা ক্ষুধামুক্তি) ক্যাটাগরিতে অংশ নেয় নাফিস।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ৯ হাজার ৪৩৪ জন প্রতিযোগীর মধ্যে কঠোর মেধা যাচাইয়ের পর চূড়ান্তভাবে মাত্র ১৭ জন নির্বাচিত হন, যাদের মধ্যে অন্যতম ছিল বানিয়াচংয়ের এই বিস্ময় বালক।
পরবর্তীতে এই ১৭ জন কৃতি শিক্ষার্থীকে নিয়ে গত ৯ জুলাই থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ার এপিইউ (APU) ক্যাম্পাসে ১৪টি দেশ নিয়ে GlobalLeadershipSummit , Malaysia Asia Pacific University of Technology & Innovation (APU) তে সামিট অনুষ্টিত হয়।
এবং প্রতিযোগিতার মাধ্যমে তাকে টিম ক্রেটালিষ্ট অ্যাওয়াড প্রদান করা হয়। সেখানে বিশ্বের ঝানু সব বিচারকদের সামনে নিজের মেধা ও নেতৃত্বের গুণাবলী ফুটিয়ে তুলে এই গৌরবময় জয় ছিনিয়ে আনে নাফিস।

সামিটে আন্তর্জাতিক মানের বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত শিক্ষাবিদগণ: Prof Farah Hanif (Malaysia) and, Dr. Sarvinder Kaur Sandhu (India) — from Asia Pacific University, Prof Fatmir Shehu (Albania) and Dr. Nazmus Sayadat (Bangladesh) — from Islamic University Malaysia।
বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাম উজ্জ্বল করা নাফিস শাহরিয়ার সাইফ স্থানীয় এন এইচ জাহেদ একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার এই সাফল্যে পরিবার ও এলাকায় বইছে আনন্দের বন্যা।
নাফিস’র পিতা নানু মিয়া (সিনিয়র শিক্ষক, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়) ও তার মাতা সাজেদা আক্তার (গৃহিণী)। অনলাইন সিলেট নিউজ কে তার পিতা শিক্ষক নানু মিয়া বলেন, ছেলের এমন বিশ্বজয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত এবং তারা নাফিসের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নাফিসের সামনে অপেক্ষা করছে বিশ্বমঞ্চ, মালয়েশিয়ার এই মিশন সফলভাবে সম্পন্ন করার পর নাফিসের লক্ষ্য এখন আরও উঁচুতে। আগামীতে সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে পর্যায়ক্রমে অংশ নেবে বিশ্বের নামিদামি সামিটগুলোতে। তার পরবর্তী গন্তব্য তালিকায় রয়েছে:,নেপাল, চীন, ইতালি এবং রাশিয়া।
বানিয়াচংয়ের মাটি থেকে উঠে আসা এই খুদে প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে আরও বড় বড় সম্মান বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের।
”অনলাইন সিলেট” নিউজ পোর্টালের পক্ষ থেকে নাফিস কে অভিনন্দন।
বানিয়াচং প্রতিনিধি। 


















