সিলেট ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
News Title :
‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড দীর্ঘ শিক্ষাসেবার স্বীকৃতি, মাধবপুর এলাকাবাসীর সংবর্ধনায় প্রধান শিক্ষক পিয়ারা বেগম ‎বাংলাদেশ ডিএলআর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের সাধারণ সভা সম্পন্ন ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস। ‎শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ওবায়দুল্লাহ ‎বন্যার্তদের পাশে বিমান বাহিনী: মৌলভীবাজারে ১৫০ পরিবারকে ত্রাণ, ৩০০ জনকে চিকিৎসাসেবা ‎নবীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ ‎বিয়ানীবাজারে ব্যবসায়ীকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার করল র‌্যাব শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

‎শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ওবায়দুল্লাহ

‎মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। তার ধারাবাহিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জুন ২০২৬ মাসের কর্মমূল্যায়নে তিনি মৌলভীবাজার জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ এসআই’ নির্বাচিত হয়েছেন।

‎বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তার হাতে এ সম্মাননা তুলে দেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর এলাকায় একাধিক সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার এবং একাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত টহল, হঠাৎ চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারির ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা কমেছে বলে স্থানীয়দের দাবি।

‎এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ, অভিযোগকারীদের কথা গুরুত্ব দিয়ে শোনা এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছেও একজন আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

পুরস্কার গ্রহণের পর এসআই ওবায়দুল্লাহ বলেন, “এ স্বীকৃতি শুধু আমার একার নয়, শেরপুর পুলিশ ফাঁড়ির পুরো টিমের। সহকর্মীদের আন্তরিকতা ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

এদিকে একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
‎শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, জেলার বিভিন্ন ইউনিট প্রধান, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

‎সভা শেষে জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন সদর ট্রাফিকের টিএসআই মো. আব্দুল মোতালিব এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন বড়লেখা থানার এএসআই আতিকুল ইসলাম।

এছাড়া আলোচিত গণধর্ষণ মামলার রহস্য উদ্ঘাটন ও তিন আসামিকে গ্রেপ্তারের সফলতার জন্য সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে সফলতার জন্য এসআই শিপু কুমার দাস এবং আসামি গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় এএসআই শফিকুল ইসলাম ও এএসআই সাইদুর রহমানকেও বিশেষভাবে সম্মানিত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

‎শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ওবায়দুল্লাহ

সময় ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬